• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে দাঙ্গা, আহত ২১৯

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ মে ২০২৬, ১৭:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ২১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো পুলিশ সদস্যদের মধ্যে ৫৭ জনও আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭৮০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৫০ জনের বেশি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন।

রাজধানী প্যারিসে উদযাপন ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হলেও দাঙ্গাকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। সহিংসতার কারণে বাস, ট্রেন ও রেল চলাচলও ব্যাহত হয়।

পুলিশ জানিয়েছে, প্যারিসের শঁজেলিজে এলাকায় হাজারো সমর্থক জড়ো হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সড়কে মোটরবাইক পোড়ানো, আতশবাজি ফোটানো এবং দোকানের কাচ ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। জনতা ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্যারিস পুলিশ জানিয়েছে, রাজধানী থেকে ৪৮০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৮২ জন অপ্রাপ্তবয়স্ক।

প্যারিস রিং রোডের পোর্ত মাইয়ো এলাকায় এক ২৪ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেল চালানোর সময় তিনি কংক্রিটের ব্লকে ধাক্কা খেয়ে নিহত হন। এছাড়া শহরের অন্য একটি এলাকায় সংঘর্ষে আহত এক কিশোর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

রোববার বিজয় শোভাযাত্রা উপলক্ষে আইফেল টাওয়ার সংলগ্ন এলাকায় প্রায় ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ বলেছেন, ‘শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। সমাবেশের স্বাধীনতা রয়েছে, কিন্তু বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণভাবে উদযাপন করে। কিন্তু কিছু ব্যক্তি, যারা প্রকৃতপক্ষে পিএসজি সমর্থকও নয়, তারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতেই মাঠে নামে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

লেবাননে স্থল অভিযান জোরদার, ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

যুদ্ধ ফের শুরু হলে ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ইরানের

পিএসজির বিজয় উৎসব রূপ নিল সহিংসতায়, নিহত ২, গ্রেপ্তার ৫৫৯

এদিকে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের বিজয় দাঙ্গায় রূপ নেয়।’ তিনি অভিযোগ করেন, সহিংসতার আশঙ্কায় মানুষকে ঘরের ভেতর অবস্থান করতে হচ্ছে।

রোববার পিএসজি খেলোয়াড়দের নিয়ে আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

এমএস/

  • চ্যাম্পিয়ন্স লিগ
এ সম্পর্কিত আরও খবর
আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে দুই হেভিওয়েট পিএসজি ও আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে দুই হেভিওয়েট পিএসজি ও আর্সেনাল
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা
ম্যাচ ডাকাতি করে হারানো হয়েছে বার্সাকে: রাফিনিয়া
ম্যাচ ডাকাতি করে হারানো হয়েছে বার্সাকে: রাফিনিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।